1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সরকারী বিধি নিষেধ অপমান্য করে চলছে সরকারী প্রাথমিক বিদ্যালয়  - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:৩১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

সরকারী বিধি নিষেধ অপমান্য করে চলছে সরকারী প্রাথমিক বিদ্যালয় 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 218 Time View
সরকারী বিধি নিষেধ অপমান্য করে চলছে প্রাথমিক বিদ্যালয়

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সরকারী প্রজ্ঞাপন অনুযারী সরকারী সকল কর্মকর্তা – কর্মচারী এক মিনিট আগেও কোন অফিস কক্ষ ত্যাগ করতে পারবে না এমন বিধি মালা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। অফিস সময়ের আগেই সকল শিক্ষিকা স্কুল ত্যাগ করে বাসায় চলে যাচ্ছে,সরকারী নিয়ম অনুযায়ী ৪ টা ১০ মিনিটের আগে স্কুল বন্ধ করা যাবেনা এমন নির্দেশনা শিক্ষা অফিস দিয়ে থাকলেও ৩ টা ৫০ মিনিটেই স্কুল বন্ধ করে চলে যায় সকল শিক্ষিকা।

এমন অবস্থায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ৪৪ নং বেলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষিকা নির্দিষ্ট সময়ের আগেই মোছাঃ আঞ্জুমান আরা ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা) রেখা খাতুন সহকারী শিক্ষিকা, হাবিবুন নাহার,সহকারী শিক্ষিকা এবং তানজিন মেহজাবিন স্কুলের পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে চলে যায়।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী প্রতিদিনই তারা এ রকম করে চলে যায়,কিছু বললে তারা আমাদের কথার কোন গুরুত্ব দেয় না। আমরা অভিভাবক যারা আছি তাদেরও কখনোও বিদ্যালয়ে ডাকে না,ভালোমন্দ কিছু জিজ্ঞেসও করে না। আপনারা সংবাদ প্রকাশ করুন যাতে বিদ্যালয়ের কিছুটা হলেও উন্নতি হয়।

এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বলেন, এলাকাবাসী আমাদের দেখতে পারে না,এরা সব সময় আমাদের ভুল ধরার চেষ্টা করে। আমরা কি পড়াই,কখন আসি কখন সব ফলো করে আমাদের দোষ ধরার জন্য। এই বলে তিনি সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমকে বলেন,আপনারা কিছু টাকা পয়সা নিয়ে বিষয়টি এখানেই শেষ করুন। শিক্ষা অফিসারকে জানানোর দরকার নেই। পরবর্তীতে তিনি মুঠোফোনেও সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এসকল বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মোছাঃ আবিদা সুলতানা বলেন,আমি শিক্ষা অফিসার কে জানিয়ে শোকজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork