1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার - cumillarswadinsangbad
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১৬|
শিরোনামঃ
দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চান্দিনার মাইজখারে ১২ পূজামণ্ডপে এমপি আতিকুল আলম শাওনের শুভেচ্ছা, বিতরণ শাড়ি উপহার শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠি বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার হোমনায় কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, অভিযান চালায় ৬৪ বিজিবি ষড়যন্ত্রমূলক মাদক মামলায় খালাস পেলেন সাংবাদিক আলী হোসেন ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 13 Time View
বরুড়ায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর

রুবেল হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ২৮ জন কিশোরকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বরুড়া থানা সূত্রে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযান চলাকালে সিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ১ বছর ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মহিন উদ্দীন (৩৪)। তিনি উপজেলার কলাখাল গ্রামের নাসির আহম্মেদের ছেলে।

অন্যজন হলেন ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ইউনুস (৩৭)। তিনি দিঘলগাও গ্রামের মোবারক হোসেনের ছেলে। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, অভিযানে আটক ৩০ জনের মধ্যে থাকা ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই করে তাদের ভবিষ্যৎ ও বয়সের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। পরবর্তীতে স্ব-স্ব অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

বরুড়া থানার পুলিশ জানায়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork