
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
শারদীয় দূর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুর ১৫:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
তিনি পূজা মন্ডপের সমন্বিত নিরাপত্তা এবং পুণ্যার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে অফিসার এবং ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।