1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা ইয়াবা ও পরোয়ানাভুক্ত ৫ জন গ্রেফতার - cumillarswadinsangbad
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ২:০০|
শিরোনামঃ
কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, অভিযান চালায় ৬৪ বিজিবি ষড়যন্ত্রমূলক মাদক মামলায় খালাস পেলেন সাংবাদিক আলী হোসেন ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা ইয়াবা ও পরোয়ানাভুক্ত ৫ জন গ্রেফতার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ বিশিষ্ট শিক্ষাবিদ আমীর আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চান্দিনায় দত্ত ফার্মেসিকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা ইয়াবা ও পরোয়ানাভুক্ত ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬,
  • 10 Time View
বরুড়ায় ২৩ কেজি গাঁজা সহ ১ জন,  ইয়াবাসহ ১জন জিআর  পরোয়ানাভুক্ত ৩জন সর্বমোট গ্রেফতার ৫

রুবেল হোসেন, বরুড়া প্রতিনিধি :

কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিনজন পলাতক আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বরুড়া থানা পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার প্রধান আসামি রাবেয়া খাতুনকে (৩০) ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পলাতক আসামি শিরন মিয়াকে (৬২) মামলার এজাহারভুক্ত করা হয়। উভয়ের বাড়ি বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চিকুটিপাড়া গ্রামে।

এছাড়া, পৃথক অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামকে (৪১) গ্রেফতার করা হয়। তিনি যশোরের বাঘারপাড়া থানার দোহাকুলা গ্রামের মৃত লেয়াকত আলীর ছেলে এবং বর্তমানে বরুড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অন্যদিকে, থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়।

তারা হলেন— জিআর পরোয়ানাভুক্ত আসামি

মো. রাশেদ (২৪) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি শাহাদাৎ (৩২) ও লিপি আক্তার (৫৫)।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork