1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার - cumillarswadinsangbad
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:১৪|
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ বিশিষ্ট শিক্ষাবিদ আমীর আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চান্দিনায় দত্ত ফার্মেসিকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া

দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 40 Time View
ফুলতলীতে এসআরবি-১১-এর অভিযান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

এবিএম আতিকুর রহমান রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার জহিরুল হক ভূঁইয়া দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে। তাঁর হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জহিরুল দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানীর অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ইমরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ‍্য জানিয়েছেন, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এসআরবি’র অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম নামে এক ব‍্যাক্তিকে আটক করে দেবীদ্বার থানায় সোপার্দ করেন। ওই ঘটনায় দেবীদ্বার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। আজ (সোমবার) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork