1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:২৯|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 209 Time View
তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা : কাজ করছে ১৪ হাজার পুলিশ

নিজস্ব সংবাদ :

রাজধানী ঢাকায় তিন সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় ১৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে।

আজ রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি বলেছেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন কর বে। এর বাইরেও সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

আজ রোববার জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে রাজধানী শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে জনসমাবেশ হবে। আর সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork