1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে মেহেদী হাসান(২৬) নামে এক যুবক নিহত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:১৭|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে মেহেদী হাসান(২৬) নামে এক যুবক নিহত

তৌহিদ ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 332 Time View

গত শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ‘কাশিপুর’ এলাকায় ট্রেন  দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের প্রাণহানি ঘটে। নিহত মেহেদী কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ।

স্থানীয় সূত্র জানান, মেহেদী কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং সম্প্রতি পাবনার মানসিক হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সকালে মালবাহী ট্রেনের বগি চার নম্বর লাইনে স্থানান্তর (সানটিং) করা হচ্ছিল, সেই সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন  ।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার অরূপ বিশ্বাস জানিয়েছেন, “সকালে মালবাহী ট্রেনে বগি সরানোর কাজ চলছিল। মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে”  । দুর্ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়  ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork