1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গাইবান্ধার সাদুল্লাপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৬|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 776 Time View

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মামুন মিয়া (৩০) নামে এক যুবকের ছুরিকাঘাতে তার চাচাতো-জ্যাঠাতো ভাই ফুয়াদ মিয়া (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ মিয়া ওই গ্রামের আফজাল মাস্টারের ছেলে। আর অভিযুক্ত খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার ভাই আল আমিনের মধ্যে একটি বন্ধক রাখা কচুক্ষেত নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ফুয়াদ মিয়া তা থামাতে এগিয়ে আসেন। তখন মামুন হঠাৎ তার বুকের মাঝখানে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ফুয়াদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা মামুন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, মামুন ও তার ভাই আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম লাল চান। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন মিয়াকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork