
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামনে দিয়ে দিরাই শাল্লা সড়কের কিছু অংশের চিত্র-প্রথমিকভাবে ভাবে দেখলে মনে করবেন চলছে সড়ক নির্মাণের কাজ। সড়কের মধ্যে চুখে পড়ে ড্রেজার মেশিনের পাইপ, আর সেই পাইপ থেকে ধীরে ধীরে বেড়িয়ে আসছে বিট বালু। ভরাট হচ্ছে রাস্তা।
কিন্তু আশে পাশে নেই কোনো নদী-আছে শুধুই হাওর! তাহলে কোথা থেকে আসছে এই বিট বান্ধু? বালুর উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, দীর্ঘ পথ অতিক্রম করে পাইপের অংশ মিশে গিয়েছে দিরাই উপজেলাধীন সরমঙ্গল ইউনিয়নের অন্তর্গত জুরি পানজুরি বিলে। সেখান থেকেই হাওড়ের বুক চিরে তুলা হচ্ছে বিট বালু।
স্থানীয়রা বলছেন বিষয়টি সম্পূর্ণ অবৈধ। এই বিষয়ে নোয়াগাঁও গ্রামের আব্দুল হেকিম মিয়া দিরাই উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় ড্রেজার মেশিন দ্বারা বিট বালু উত্তোলন করা হলে পার্শ্ববর্তী শত শত একরের বোরো জমি ধসে পড়বে।
অভিযোগের পরেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ!