1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সরকারি জমিতে ভবন নির্মাণের সংবাদ সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার আনন্দ টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি    - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:১১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

সরকারি জমিতে ভবন নির্মাণের সংবাদ সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার আনন্দ টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি   

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 334 Time View
সরকারি জমিতে ভবন নির্মাণের সংবাদ সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার আনন্দ টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি   

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থায়ী ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভি ও দৈনিক জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান (৪৮)। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মারুফ জৈনক প্রবাসী এবিএম সিদ্দিক কর্তৃক সরকারি জায়গায় অবৈধভাবে ইমারত নির্মাণের অভিযোগে সরজমিনে সংবাদ সংগ্রহের জন্য যায়। এ সময় স্থানীয় প্রভাবশালী মৃত মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (টিটু) (৫০) ও সুরিহারা পাইকুড়া গ্রামের মো. আব্দুল মান্নানের (মান্না) ছেলে এবং সরকারি জমিতে অবৈধ নির্মাণাধীন ভবনের সাইড ম্যনেজার মোঃ মজনু মিয়ার (৩০) নেতৃত্বে ৫–৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে তাকে তিন ঘণ্টা আটক করে রাখে। হামলাকারীরা তার সংবাদ সংগ্রহের ক্যামেরা, ব্যক্তিগত মোবাইল ফোন, তিন ফর্দের স্ট্যাম্পে সই ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিক মারুফের মাথায়, চোখে আঘাত করে রক্তাক্ত করে এবং সরকারি জমি দখলের ভিডিও ফুটেজ মুছে ফেলে মামলা না করার জন্য হুমকি দেয়।

পরে রাত ৮টার দিকে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়।

সাংবাদিক মারুফুর রহমান জানান, “প্রায় এক যুগ আগে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। হামলার পর আমার অবস্থা আরও নাজুক হয়ে গেছে।” তিনি আরও উল্লেখ করেন, “সরকারি জমি বেদখল হচ্ছে অথচ প্রশাসনের আমি কোন সহযোগিতা পাচ্ছি না। ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনও মামলা (এফআইআর) নথিভুক্ত হয়নি। এছাড়াও অভিযুক্তরা বুক ফুলিয়ে প্রশাসনের নাকের ডগায় ঘুরছে।”

এই ঘটনায় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন সাংবাদিকদের বলেন, “বাদীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেরপুরের সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসন কার্যকরী ভূমিকা গ্রহণ না করলে শেরপুরের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork