1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু মর্মান্তিক মৃত্যু - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 634 Time View

শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু মর্মান্তিক মৃত্যু

আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে হাবিবা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাছ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাবিবা শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ মধ্যপাড়া গ্রামের আসাদুজ্জামান আসাদের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় হাবিবা বাড়ির পাশে খেলা করছিল। পরে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পুকুরের পাড়ে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সকালে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পুকুরে পড়ে যায়, তারপর আর তাকে খুঁজে পাইনি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork