1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - cumillarswadinsangbad
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১২:১৮|
শিরোনামঃ
চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫

দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 35 Time View
দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার প্রতিনিধি:

প্রবীণ সাংবাদিক, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় দেবীদ্বার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ১১টায় বাঙ্গরা বাজার থানার (মুরাদনগর) বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় সালাম (গার্ড অব অনার) প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, বাঙ্গরা উপজেলার বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দেবীদ্বার মাদ্রাসাপাড়ার জয়ভেরি হাউসের বাসিন্দা, জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শহিদুল হক গত মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুফিয়া আক্তার হক, চার পুত্র- সুপ্রীম কোর্টের আইনজীবী মো. নোমানুল হক, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মো. নাজমুল হক, ময়মনসিংহ জেলার টুরিস্ট বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক, তিতুমির সরকারি কলেজের সহযোগী অধ‍্যাপক মো. নাদিমুল হক। ৩ কণ‍্যার মধ‍্যে সবুজবাগ সরকারি কলেজের সহযোগী অধ‍্যাপক রায়হান কলি, আমেরিকা চিকিৎসা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ ডাঃ রোমানা কান্তা এবং মাউস-এর গবেষণা কর্মকর্তা রোকসানা কণাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম শহিদুল হক কর্মজীবনের শুরুতে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেন। পরবর্তীতে শিক্ষকতা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন এবং পেশাজীবী প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি দেবীদ্বার-মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি, মানবাধিকার কমিশন দেবীদ্বার শাখার সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত ‘মাসিক জয়ভেরি’ ও সাপ্তাহিক সভ‍্যতা পত্রিকার সম্পাদক পদে ও দৈনিক ইনকিলাব পত্রিকার মুরাদনগর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তার মৃত‍্যুতে এই অপূরণীয় ক্ষতিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক সহিদুল হক ১৯৪৪ সালে বাঙ্গরা উপজেলার আন্দিকুট ইউনিয়নের বারেশ্বর গ্রামে দন্মগ্রহন করেন। তার পিতা মরহুম সামসুল হক মাস্টার ছিলেন এলাকার আলোকিত শিক্ষক। পরবর্তীতে তিনি বাইরা গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সন্তানদের শিক্ষালাভে এবং সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর দেবীদ্বার সদরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

দেবীদ্বারে প্রথম জানাযার পূর্বে মরহুমের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোকপাত করেন, বিশিস্ট রাজনীতিক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক উপজেলা পরিষদ’র ভাইসচেয়ারম‍্যান মো. সাইফুল ইসলাম সহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলাম, দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) রোজি আক্তারের পক্ষে তার স্বামী মাউস-এর সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন, নিহতের ছেলেদের মধ‍্যে সুপ্রীম কোর্টের আইনজীবী মো. নোমানুল হক, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মো. নাজমুল হক, ময়মনসিংহ জেলার টুরিস্ট বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক প্রমূখ। জানাযার নামাজ পড়ান, হাফেজ মাওলানা রাসেদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork