1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবিদ্বারে আবুল কালাম আজাদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, দুই শতাধিক রোগীর সেবা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

দেবিদ্বারে আবুল কালাম আজাদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, দুই শতাধিক রোগীর সেবা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 35 Time View
দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, দুই শতাধিক রোগীর সেবা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

চিকিৎসা শিবিরে দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে ছানি রোগী শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষায় ২৭ জন রোগীর চোখে ছানি শনাক্ত হলে তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য কুমিল্লায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, নির্বাচিত রোগীদের নিজ বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া, ছানি অপারেশন সম্পন্ন করা, দুই দিন পর্যবেক্ষণে রাখা এবং সুস্থ হওয়ার পর পুনরায় বাড়িতে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ ব্যয় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি বহন করবে।

চিকিৎসা শিবির পরিদর্শনকালে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। বিশেষ করে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”

চক্ষু চিকিৎসা শিবিরে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হারুন অর রশিদ। এছাড়া শিবিরের সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাসার, ডা. মোশারফ হোসেন, মোসলেম উদ্দিন, শাহজাহান সরকার, শাহ আলম নান্নু, কাজী আব্দুল বিল্লাল, শাহ আলম, খোরশেদ আলম ও আনিছুর রহমান। চিকিৎসা শিবির বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন, কাজী রাসেল, রিয়াদ, মো. রবিউল্লাহ, সাগর, সাকিল, সাকিব, সজিব, নূর মোহাম্মদ ও সাখাওয়াত।

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের সহযোগিতায় আয়োজিত এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork