1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:৩০|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 270 Time View
দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশেই অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,চাঞ্চল্যকর এই ঘটনাটির খবর পেয়ে দুমকি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, আত্মীয়রা থানায় এলে পরিচয় শনাক্তকরণে অগ্রগতি হতে পারে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুমকি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, লেবুখালী পায়রা সেতু দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সেতু,দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ। প্রতিদিন শত শত যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এমন কৌশলগত স্থানে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork