1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীকে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা - cumillarswadinsangbad
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:২০|
শিরোনামঃ
বিডিএস অফিসে ঘুষ চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” দেবীদ্বার: বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীকে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ চান্দিনায় সরকারি খালে অবৈধ রাস্তা নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান দেবিদ্বারের এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন

চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীকে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬,
  • 12 Time View
মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ

‎বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):

‎কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা পেয়েছেন হাজী আব্দুর রশিদ। বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদের কাছ থেকে তিনি এ নির্দেশনা লাভ করেন। ড. রেদোয়ান আহমেদের এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

‎দলীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ১৬ জন বিএনপি নেতা ড. রেদোয়ান আহমেদের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংক্রান্ত ফরম সংগ্রহ করেন। পরদিন ১১ অক্টোবর ওই ১৬ জন নেতা সর্বসম্মত আলোচনার মাধ্যমে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে ড. রেদোয়ান আহমেদের নিকট জমা দেন।

‎পরবর্তী সময়ে প্রার্থীর জনপ্রিয়তা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদ হাজী আব্দুর রশিদকে মাইজখার ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

‎এ সংবাদ মাইজখার ইউনিয়নে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

‎এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ভোমরকান্দি বাজারে মাইজখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হাজী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভোমরকান্দি বাজারে ডিপ্লোমা চিকিৎসক ও বিএনপি নেতা মো. জাকির হোসেনের চেম্বারে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎শুভেচ্ছা বিনিময়কালে সাবেক গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার মো. বদিউল আলম, বিশিষ্ট স-মিল ব্যবসায়ী মাসুম মিয়া, বিশিষ্ট ফিশারি ব্যবসায়ী মো. আরিফ আহমেদ এবং মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. শাহজাহানসহ স্থানীয় প্রবীণ ও নবীন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা হাজী আব্দুর রশিদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে মাইজখার ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

‎উল্লেখ্য, মাইজখার ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ড. রেদোয়ান আহমেদের এই সিদ্ধান্তকে স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork