1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিশেষ অভিযানে চুরি ও নিয়মিত মামলায় ২ জন গ্রেফতার - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৫০|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় বিশেষ অভিযানে চুরি ও নিয়মিত মামলায় ২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 116 Time View
চান্দিনায় বিশেষ অভিযানে চুরি ও নিয়মিত মামলায় ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে চুরি ও নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ লিটন (২৯) নামে একজনকে একটি চুরি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ডুমুরিয়া চানপুর (সওদাগর পাড়া) এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও মোঃ সাদ্দাম হোসেন (১৯) নামে অপর এক আসামিকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মাওলানা বাড়ী এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের পর থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানায়, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের এ অভিযান চলমান থাকবে। এজন্য সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork