1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গাইবান্ধায় বাস তল্লাশিতে ১৫ লিটার ফেনসিডিলসহ তিন মাদককারবারি গ্রেফতার - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:১৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

গাইবান্ধায় বাস তল্লাশিতে ১৫ লিটার ফেনসিডিলসহ তিন মাদককারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 231 Time View
‎গাইবান্ধায় বাস তল্লাশিতে ১৫ লিটার ফেনসিডিলসহ তিন মাদককারবারি গ্রেফতার

‎গাইবান্ধা প্রতিনিধি │ মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ লিটার কোডিন মিশ্রিত ফেনসিডিলসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামের মোঃ হৃদয় মিয়া (৩১), তার খালাতো ভাই মোঃ রাজিব হোসেন (২৯) ও মামাতো বোন মোছাঃ সুমি আক্তার (৩০)। তারা অপু ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৭৩৩) যাত্রী ছিলেন, তবে কারও কাছে বৈধ টিকিট ছিল না।

‎অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মহাসড়কে অবস্থান নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছে থাকা নীল রঙের কাপড়ের ব্যাগ ও কালো স্কুলব্যাগ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৫ লিটার ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা।

‎ঘটনাস্থলেই আসামিদের গ্রেফতার ও আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতায় ফেনসিডিলের অবৈধ ব্যবসা করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছে।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল জেলা কার্যালয়ের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয় পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork