1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক - cumillarswadinsangbad
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:২৫|
শিরোনামঃ
এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি সাংবাদিক রেজার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন: তদন্ত প্রতিবেদন নিয়ে নানা প্রশ্ন সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে প্রাণনাশের হুমকি: ভূমি দস্যু ও দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগের জেরে হামলার চেষ্টা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ চান্দিনায় সন্ত্রাসবিরোধী অভিযানে নাশকতার মামলার ৬ আসামি গ্রেফতার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বরুড়ায় জামিনে মুক্ত আসামির বিরুদ্ধে পুনরায় হামলার অভিযোগ কুমিল্লা জেলায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

কুমিল্লায় পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬,
  • 44 Time View
গোপন সংবাদের ভিত্তিতে শালধর এলাকায় অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ মোস্তাক (৫০) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ি সংলগ্ন গোমতী নদীর আইলের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মোঃ মোস্তাক গোলাবাড়ি (ভুঁইয়া বাড়ি) এলাকার মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোস্তাকের দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন ধারাবাহিক উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork