1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 336 Time View
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার উদ্দেশ্যে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে হাতুড়ি, ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, যেমন হাতুড়ি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা একটি গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতদের তালিকায় রয়েছে:

রাকিব হোসেন সামির (১৯) সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫) আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭) নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬) রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬) সম্রাট (১৭), সাইমন (১৮)।

স্থানীয়রা জানান, পুলিশ এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

৬ thoughts on "কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork