1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
- cumillarswadinsangbad
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 26 Time View
দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি:

নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসা’র যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ অক্টোবর বুধবার সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা’র প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার। প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা অত্যন্ত আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরষ্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এসব শিক্ষা সহায়ক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খাঁন, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খাঁন, আলমগীর আলম, মোঃ বাবুল, অভিভাবক রেজাউল করীম, ফয়সাল ইজদানি, ইমাম হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলি, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হামদ, না’ত, আরবি-ইংরেজি কথপোকথন ও বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি বছরব্যাপী চিত্রাংকন, ক্রীড়া, বক্তৃতা, বির্তক ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি উপস্থিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। শেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork