1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক - cumillarswadinsangbad
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৮:৫৭|
শিরোনামঃ
বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ দেবীদ্বার ১০ বিদ‍্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী দেবীদ্বারে ১১১ পুজামন্ডপে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের উদ‍্যোগে প্রস্তুতি সভা চান্দিনায় অবৈধ ড্রেজার পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত

শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 27 Time View

শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম বৈরাগ কুলাল পাড়ার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকী (মাস্টার ফারুক) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে পশ্চিম বৈরাগসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, “মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়। মানুষ তাঁর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন। মাস্টার মোহাম্মদ আলী ফারুকী ছিলেন একজন সৎ, নীতিবান, শিক্ষানুরাগী ও সমাজের আদর্শ মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সমাজসেবক ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে হারালাম। তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ করবে।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজার নামাজ সম্পন্ন

মরহুম মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর জানাজার নামাজ স্থানীয় মাঠে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত অনেকেই তাঁর কর্মময় জীবন ও সমাজে অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork