1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
নবীনগরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - cumillarswadinsangbad
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৬|
শিরোনামঃ
নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক

নবীনগরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃইব্রাহিম খলিল
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 92 Time View

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুতুবিয়া দরবার কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান ক্বারী আলী আহমাদ ইসলামিক সেন্টারের উদ্যোগে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুতুবিয়া দরবার শরীফের পীর সাহেব পীরে তরিকত শাহ সূফি আলহাজ্ব আল্লামা মাওলানা ইলিয়াস (মা.জি.আ.) প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও বইসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

এ সময় কুতুবিয়া দরবার শরীফের পরিচালক অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, দৌলতপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামসহ বিশেষ অতিথি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার আলোকে জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার মতো আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আয়োজক, অতিথি, আলেম-ওলামা, প্রতিযোগী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork