1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট, সন্দেহভাজন আটক ১ - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৪৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট, সন্দেহভাজন আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 128 Time View
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট, সন্দেহভাজন আটক ১

এম এ খায়ের ইমন স্টাফ রিপোর্টার: 

কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে একটি প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

মুখোশ পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ

ভুক্তভোগী প্রবাসী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

ডাকাতরা নগদ প্রায় দেড় লক্ষ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন আটক

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আল-আমিন পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশের অভিযান অব্যাহত

চান্দিনা থানা পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork