1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় কোতয়ালী মডেল থানার মাদকবিরোধী অভিযান: বিদেশি মদসহ আটক-১ - cumillarswadinsangbad
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় বিশেষ অভিযানে চুরি ও নিয়মিত মামলায় ২ জন গ্রেফতার রূপনগর-এ খাস জমিতে রমরমা মাদক বাণিজ্য: আতঙ্কে এলাকাবাসী, পথ বন্ধ করতে ইটের দেয়াল নির্মাণ শুভ জন্মদিন, আজগর হোসেন রাতের আঁধারে ফসলি জমি ও খাস জমির মাটি কাটার অভিযোগ: কামরুল–জসিম সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ চৌদ্দগ্রামের নারায়ণপুরবাসী চান্দিনায় টমেটো ক্ষেত কেটে ৩ লাখ টাকার ক্ষতি, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইউএনও ও থানায় অভিযোগ আসন্ন চান্দিনা পৌরসভা ০১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের সকলের দোয়া কামনা করছি তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ কুমিল্লা জনস্বাস্থ্য প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ: প্রকৌশলী ও ঠিকাদার সোহেলের বিরুদ্ধে দুদকের তদন্ত “একজন আদর্শ সাংবাদিকের গুণাবলি” বা “সাংবাদিকদের নৈতিক দায়িত্ব”

কুমিল্লায় কোতয়ালী মডেল থানার মাদকবিরোধী অভিযান: বিদেশি মদসহ আটক-১

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 27 Time View
কুমিল্লায় কোতয়ালী মডেল থানার মাদকবিরোধী অভিযান: বিদেশি মদসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা-য় কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় সুমন সাহা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, অভিযানে মৃত আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামের ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত শিবু রঞ্জন সাহা ও মৃত মিনতী রানী সাহার ছেলে। তার স্থায়ী ঠিকানা তেলিকোনা (সাহাপাড়া), ওয়ার্ড নং-১৭, কুসিক। বর্তমানে তিনি বারপাড়া কৃষ্ণপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৫ বোতল Royal Green Whisky (৭৫০ এমএল), ১১ বোতল Royal Stag Whisky (৭৫০ এমএল) এবং ১৮ বোতল Royal Stag Whisky (৩৭৫ এমএল)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন সাহা জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork