1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সিলেট বিভাগে বদলি - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:২৯|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সিলেট বিভাগে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 158 Time View
সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সিলেট বিভাগে বদলি

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরকে সিলেট বিভাগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম বাস্তবায়নের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার দুই সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় ভিডিও ধারণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।

ঘটনার পরপরই বিভিন্ন সাংবাদিক সংগঠন এর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহারের আল্টিমেটামও দেওয়া হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে সিলেট বিভাগে বদলির সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সাংবাদিক নেতারা বলেন, এই সিদ্ধান্ত সাংবাদিক সমাজের আন্দোলনের একটি আংশিক সাফল্য। তবে ভবিষ্যতে যেন কোনো সরকারি কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ না করেন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

সাংবাদিক মহলের মতে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork