1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা–মেয়ে গ্রেপ্তার - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৪৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা–মেয়ে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 179 Time View
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা–মেয়ে গ্রেপ্তার

এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

শনিবার (আজ) রাত আনুমানিক ৮টার দিকে মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আখতারুজ্জামান (৫০) ও তাঁর মেয়ে সোনালী আক্তার (২০)–কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া বাবা–মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork