1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৫৯|
শিরোনামঃ
মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খুন বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 855 Time View

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ জাহিদুল জাহিদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষানুরাগী এম.আকবর আলী।

ফাইনাল খেলায় রেজাউল স্পোটিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বোয়ালিয়া বাজার বনিক সমিতির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক নিয়ামুল হাকিম সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ প্রমুখ।

খেলায় সভাপতিত্ব করেন, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল গফুর জোয়াদ্দার। খেলা পরিচালনা করেন বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারন সম্পাদক শামছুল হক শাহীন।

Please Share This Post in Your Social Media

২ thoughts on "উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork