
১০ জুলাই ২০২৫ ইং রোজ রবিবার মোড় গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী ৯ঃ১০ মিনিট, সহকারী শিক্ষিকা পারভীন আক্তার ৯ঃ২৬ মিনিট, আজিজা পারভীন ৯ঃ৪৭, নুরমহল পারভীন ৯ঃ৫০ মিনিট, বিদ্যালয়ে আসেন এক এক জন নানা অজুহাতে।
এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ সকল বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী সদ উত্তর দিতে পারেননি এবং তিনি সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমকে ম্যানেজ করার চেষ্টা করেন। শিক্ষার্থীদের অভিভাবকগণ বলেন দীর্ঘদিন যাবত শিক্ষকগণ প্রতিদিন দেরি করে আসছে এই বিষয়টি লক্ষ্য করছি।
এ সকল বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমকে বলেন, এ ধরনের ঘটনা ঘটার কথা না, আপনারা বললেন বিষয়টি আমি আন্তরিকতার সহিদ দেখব।