1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে বাঁশখালীতে এসিল্যান্ডের অভিযান, অর্থদণ্ড আদায় - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৪|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে বাঁশখালীতে এসিল্যান্ডের অভিযান, অর্থদণ্ড আদায়

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 207 Time View
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে বাঁশখালীতে এসিল্যান্ডের অভিযান, অর্থদণ্ড আদায়

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৭টি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্টানগুলো হল- নিগমানন্দ মেডিকেল হল, আক্তার মেডিকেল হল, ফাহিম মেডিকো, নিউ ইসলামিয়া ফার্মেসি, ইকবাল মেডিকেল হল, মদিনা ফার্মেসি, মায়ের দোয়া ফার্মেসি।

রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জলদী পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল, এবং নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ মজুদ ও বিক্রি করা হচ্ছিল।

এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ৭টি মামলায় ৭ জনকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর দুইজন ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ হাসান ও মো. ফজলুল হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানী আকন বলেন— “মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে ওষুধ বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে ফার্মেসিগুলো মনিটরিং করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork