1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:২৪|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকায় প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬,
  • 45 Time View
দাউদকান্দি মডেল থানার অভিযানে বড় মাদক চালান জব্দ; আটক দুজনের বিরুদ্ধেই রয়েছে একাধিক মাদক মামলা

এম এ খায়ের ইমন, কুমিল্লা: 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
মোঃ ফিরোজ (৪৬), পিতা: মৃত আব্দুল আজিজ, মাতা: আছিয়া খাতুন। ঠিকানা: আজিজ মিয়ার ঘর, ফজু মিয়া কন্ট্রাক্টর রোড, পশ্চিম নাসিরাবাদ, ডবলমুরিং থানা, চট্টগ্রাম।

মোঃ মিলন গাজী, পিতা: মৃত দুলাল গাজী, মাতা: মৃত বেগম আক্তার। ঠিকানা: নয়ানগর পশ্চিমপাড়া, রসুলপুর ইউনিয়ন, গজারিয়া থানা, মুন্সীগঞ্জ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুই আসামীর বিরুদ্ধেই পূর্ব থেকে একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইয়াবা পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জব্দকৃত আলামত ও ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork