1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বুড়িচংয়ে নতুন উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১১|
শিরোনামঃ
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী 

বুড়িচংয়ে নতুন উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 142 Time View

মোঃ মোশারফ হোসেন, বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে নতুন উপজেলা নির্বাচন অফিসার হিসেবে মোসাঃ রাজিয়া সুলতানা যোগদান করেছেন। তিনি গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে দায়িত্ব গ্রহণ করেন। জানা যায়, মোসাঃ রাজিয়া সুলতানার নিজ জেলা চাঁদপুর। এর আগে তিনি নোয়াখালী জেলা নির্বাচন অফিসে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

নতুন নির্বাচন অফিসার যোগদানের খবরে বুড়িচং উপজেলার সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ভোটার স্থানান্তর, নতুন ভোটার হওয়া, হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত সেবা পেতে যেসব নাগরিককে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে, তারা এখন দ্রুত ও সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছেন। উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—নির্বাচন অফিসে যেন নাগরিকরা সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত সেবা পান।

নতুন উপজেলা নির্বাচন অফিসার দায়িত্ব নেওয়ার পর এ প্রত্যাশা আরও জোরালো হয়েছে। স্থানীয়দের আশা, মোসাঃ রাজিয়া সুলতানা তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে উপজেলার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। বিশেষ করে যেসব নাগরিকের ভোটার কার্ড/জাতীয় পরিচয়পত্রে ভুল-ত্রুটি রয়েছে, তাদের সমস্যাগুলো নিয়ম অনুযায়ী দ্রুত নিষ্পত্তি হবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। “সঠিক সেবা, দ্রুত সমাধান ও নাগরিকবান্ধব কার্যক্রম”—নতুন উপজেলা নির্বাচন অফিসারের কাছে এটিই এখন বুড়িচংবাসীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork