1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাউফল উপজেলায় কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:০২|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

বাউফল উপজেলায় কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 391 Time View
বাউফল উপজেলায় কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে এনায়েত হোসেন নামে একজনের মুদি ও মনোহরির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং সাহাবুদ্দিন সাবুর নামে আরেকজনের হার্ডওয়্যার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে এনায়েত হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ মুদি দোকানের পাশাপাশি সেখানে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও চলতো।

তারিখঃ ২৬/৯/২২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork