
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব ও পূজা উদযাপন পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা ও পৌরসভার উদ্যোগে
বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে
উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়িতে এসকল কর্মসূচির শুরুতেই ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, জুলাই শহীদ এবং পূজা উদযাপন পরিষদের প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, দপ্তর সম্পাদক সুমন দাশ। পৌর পূজা কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও জেলা কমিটির মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তৃতা করেন, পৌর ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, ইউনিয়ন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন, মুরারি মোহন সরকার, কৃষ্ণপদ মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী, সুনিল চন্দ্র মন্ডল, কালিপদ মন্ডল, সন্তোষ সরকার, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, প্রজিৎ কুমার রায়, গৌতম মন্ডল, কনক চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র দাস, শান্ত মন্ডল, শক্তিপদ মন্ডল, জগন্নাথ দেবনাথ, শংকর মন্ডল, সঞ্জয় দাশ, পুর্ণ দত্ত, বিপুল সরদার, যোগেশ মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সকলের মতামতের ভিত্তিতে যথাযত ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন