1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:০৬|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 213 Time View

নিজস্ব প্রতিবেদন

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে। সে ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প ও সদর থানার একটি দল উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ আসলাম শেখ নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নড়াইল সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা রয়েছে যা চলমান বলে জানা গেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির বলেন, সেনা ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork