1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠের পুল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; কোচিং থেকে ফেরার পথে প্রাণ হারাল স্কুলছাত্র - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠের পুল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; কোচিং থেকে ফেরার পথে প্রাণ হারাল স্কুলছাত্র

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 121 Time View
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠের পুল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; কোচিং থেকে ফেরার পথে প্রাণ হারাল স্কুলছাত্র

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাঠের পুল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নবম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিহত ইবনে তাইম (১৫) প্রতিদিনের মতো সকালে একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়েছিলেন। কোচিং শেষ করে বাসায় ফেরার পথে চান্দিনা কাঠের পুল এলাকার ইউ-টার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইবনে তাইম চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার বড় ছেলে। তিনি বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, ইবনে তাইম নিয়মিত পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখতেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক লরিটি আটক করে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠের পুল এলাকায় দীর্ঘদিন ধরেই যানবাহনের বেপরোয়া গতি এবং নিরাপদ পারাপারের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এ এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্পিড ব্রেকার স্থাপন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে, একটি মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork