1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে সিমেন্টবাহী ট্রাক - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:১৪|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে সিমেন্টবাহী ট্রাক

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 211 Time View

রিপন বিশ্বাস,

ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

ডুমুরিয়ায় চুকনগর-যশোর রোডে কালভার্টের রেলিং ভেঙ্গে বসত বাড়ির উপর উঠে গেছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাড়ির গৃহবধূ আয়শা বেগম। শুক্রবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে নরনিয়া কাটাখাল নামকস্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, মোংলা থেকে ৮০০ বস্তা বসুন্ধরা সিমেন্ট বোঝাই করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলো ট্রাকটি (যশোর ট-১১-৪২১৭)। ৫০ মেট্রিকটন লোড সম্পন্ন ট্রাকটি হেলপার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নরনিয়া কালভার্টের রেলিং ভেঙ্গে ট্রাকটি রাস্তার ডান পাশে আহম্মদ সরদারের বসতবাড়ির উপরে পড়ে। ওই বাড়ির গৃহবধু আয়শা বেগম জানান, ফজরের নামাজ পড়ে চালসহ অন্যান্য সামগ্রী নিয়ে রান্না ঘরে আসি। কিছুক্ষন পরে গাড়ির বিকট শব্দ শুনে দ্রুত ঘর থেকে সরে পড়ি। ট্রাকের চাপায় আমাদের রান্নাঘর ও বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরে থাকা আসবাবপত্র ও খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে। শুক্রবার দুপুর থেকে ট্রাকের সিমেন্ট অন্য একটি ট্রাকে লোড করছিলো। এসময় চালক মো. মিলন শেখ জানান, ট্রাকটি হেলপার মন্টু হোসেন চালাচ্ছিলেন। স্টিয়ারিং হেলপারের কাছে দিয়ে তিনি (চালক) পাশের সিটে ঘুমাচ্ছিলেন। একই জায়গায় গত বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়াগামী আরো একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে ঝুলে পড়ে। বর্তমানে কালভার্টি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork