1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলায় অনেকেই জখম হয়েছেন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪০|
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলায় অনেকেই জখম হয়েছেন

তৌহিদ হোসেন,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 349 Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য শালিশে তর্কাতর্কির একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি পরিবারের একাধিকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ০.৮০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আক্তারুজ্জামান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ জবার মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে স্থানীয় মাতব্বরদের উদ্যোগে শালিশ মীমাংসার চূড়ান্ত পর্যায়ে বসা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনি বলেন, “মিটিং প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এ সময় বাজে ভাষা ব্যবহার নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়।”

আক্তারুজ্জামান জানান, “৩৭ শতক জমি নিয়ে জবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শালিশে মাতব্বররা তাদের পিলার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তখনই আগে থেকে মজুদ করা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের পক্ষের আকরাম (৪৫), উন্নতি বেগম (৫০)সহ অন্তত তিনজন গুরুতর আহত হন। অপর পক্ষেরও একজন আহত হয়েছেন বলে শুনেছি।”ঘটনায় আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ জবা এবং ২নং জোড়াদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল জোয়ার্দারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork