1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা লিড সংগঠনের এর উদ্যোগে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপন - cumillarswadinsangbad
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনা লিড সংগঠনের এর উদ্যোগে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 753 Time View

লিড এর উদ্যোগে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপন

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি: 

কুমিল্লা চান্দিনায় স্বেচ্ছাসেবী সংগঠন লিড এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) সকালে চান্দিনা উপজেলার ৫ নং কেরনখাল ইউনিয়ন পরিষদ এরিয়ার মধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ সহ এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরন করে সংগঠনটি।

কর্মসূচিতে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মহাসড়কের পাশে কেরনখাল ইউনিয়ন পরিষদ এর ফাকা স্থানে গাছের ভেষজ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

এসব গাছের মধ্যে রয়েছে হরতকি, বহেরা, কাঠাল, পেয়ারা, চালতা, জাম্বুরা সহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আশরাফুল হক।

প্রধান অতিথির বক্তব্য বলেন, এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছিল মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণরোধ ও বৈশ্যিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। শুধু জাতীয় বৃক্ষ রোপণ অভিযান বা বৃক্ষমেলার সময় নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো আবু জাফর, চন্দিনা উপজেলা বন কর্মকর্তা মো শাহজাহান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো মোকাররম হোসেন, কেরনখাল ইউনিয়ন বি এন পির সভাপতি মো রুহুল কুদ্দুস মাহিন, কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ – সভাপতি মোঃ আবুল হোসেন চৌধুরী

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরনখাল ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম

ইউনিয়ন পরিষদের অন্যান্য মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মারুফ।

লিড সংগঠন এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় জেলাজুড়ে বৃক্ষ নিধন রোধ এবং সবুজ নগরায়ন তৈরিতে স্বেচ্ছাশ্রমে তারা কাজ করছে বলে জানান সংগঠনের সদস্যরা।

এই বৃক্ষ রোপন কর্মসূচিতে চান্দিনা উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এফ এফ এন টি সি মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী লিড সংগঠন কে ফ্রি গাছের চারা সহ বিভিন্ন ভাবে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন।

বৃক্ষরোপনসহ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধিতে শুরু থেকে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ এর পক্ষ থেকে সবাইকে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork