1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট — নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আতঙ্কে এলাকাবাসী - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট — নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 44 Time View
রাতের আঁধারে তালা ভেঙে আলমারি-ওয়ারড্রব তছনছ; বাইরে থেকে শিকল দিয়ে আটকে রাখা হয় বৃদ্ধকে, পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি|চান্দিনা: 

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ঘরের তালা ভেঙে আলমারি ও ওয়ারড্রব তছনছ করে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও রূপার গহনা লুট করে নিয়ে যায়। একই সঙ্গে পরিবারের এক সদস্যকে বাইরে থেকে শিকল লাগিয়ে আটকে রাখার ঘটনাও স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার মাইজখার গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে। প্রবাসী সাদ্দাম হোসেনের পিতা মহরম আলী জানান, তার ছেলে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। ঘটনার সময় ছেলের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে ছিলেন। তিনি নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে শিকল লাগানো। পরে ডাকাডাকিতে পরিবারের অন্য সদস্য এসে দরজা খুলে দিলে তিনি ছেলের কক্ষে গিয়ে দেখেন দরজা খোলা, আলমারি ও ওয়ারড্রব ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের দাবি, চোরেরা তিনটি সোনার আংটি, দুটি সোনার গলার চেইন, দুই জোড়া সোনার কানের দুল এবং একটি রূপার কোমরের বিছাসহ প্রায় ৬ লাখ টাকার গহনা নিয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি চান্দিনার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বাড়লেও রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবাসীদের পরিবার, চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের নজরদারি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে ঘটনার পর স্থানীয়দের প্রশ্ন—একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার উদ্যোগ কবে দেখা যাবে? অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাতের টহল বৃদ্ধি এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork