1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় নবনিযুক্ত ওসির সঙ্গে থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় cumillarswadinsangbad চান্দিনায় নবনিযুক্ত ওসির সঙ্গে থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনায় নবনিযুক্ত ওসির সঙ্গে থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

এম এ খায়ের ইমন
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 55 Time View

আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে গণমাধ্যমের সহযোগিতা কামনা

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চান্দিনা থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় নবনিযুক্ত ওসি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি মো. নুরুজ্জামান বলেন, চান্দিনা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে তিনি দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কার্যকর ও সেবামুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চান্দিনা থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

নবনিযুক্ত ওসি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে পারেন, তেমনি অপরাধ দমনে পুলিশকে তথ্যগত সহযোগিতাও দিতে পারেন। তিনি এ ক্ষেত্রে চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় চান্দিনা থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন। পাশাপাশি তাঁরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম

সহ-সভাপতি দৈনিক আজকের খবর ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার পারভেজ শিমুল

সাধারণ সম্পাদক- দৈনিক স্বদেশ বিচিত্রা-এর স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণা-র বিশেষ প্রতিনিধি এবং দ্য কান্ট্রি টুডে-এর প্রতিনিধি এম. এ. খায়ের ইমন

যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক ঢাকার সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও চ্যানেল S7 কুমিল্লা ব্যুরো প্রধান মো. আব্দুস সালাম

সাংগঠনিক সম্পাদক- দৈনিক প্রতিদিনের কাগজ-এর চান্দিনা প্রতিনিধি ফখরুল ইসলাম

সহ-সাংগঠনিক সম্পাদক- দৈনিক আলোকিত সকাল-এর বিশেষ প্রতিনিধি ও সরেজমিন বার্তা পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. সাকিবুল হাসান

অর্থ সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা রিপোর্টার মো. মোশারফ

প্রচার সম্পাদক- দৈনিক কুমিল্লার আলো-এর চান্দিনা থানা প্রতিনিধি মো. বায়েজিদ হোসাইন

আইন বিষয়ক সম্পাদক- বাংলাদেশ ক্রাইম ২৪-এর জেলা প্রতিনিধি ও দৈনিক স্বাধীন সংবাদ-এর চান্দিনা প্রতিনিধি এটিএম ইমদাদুল ইসলাম

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক নবজীবন কুমিল্লা-এর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন

সদস্য- দৈনিক দেশের পত্র-এর চান্দিনা প্রতিনিধি মো. রবিউল হাসান

সদস্য – দৈনিক মাতৃছায়া-এর চান্দিনা প্রতিনিধি মো. জুয়েল।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চান্দিনার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে পুলিশ এবং সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ চান্দিনার

আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork