1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জনসমুদ্রে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১৮|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় জনসমুদ্রে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬,
  • 93 Time View
স্বতন্ত্র এমপি আতিকুল আলম শাওনের মাথায় হাত বুলিয়ে খোঁজখবর — বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীদের সর্ব উপস্থিতি

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও তারেক রহমান শনিবার (১৬ মে) কুমিল্লা হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে তাকে স্বাগত জানাতে ভিড় করেন হাজারো বিএনপি নেতা–কর্মী ও সমর্থক। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে রূপ নেয়।

মহাসড়কের ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, মাধাইয়া, পালকি সিনেমা হল এলাকা, চান্দিনা বাসস্ট্যান্ড এবং চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা–০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন–এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর চান্দিনা উপজেলা গেইট এলাকায় পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মীর কারণে গাড়ির গতি ধীর হয়ে যায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে কাছে ডাকেন এবং তার মাথায় হাত বুলিয়ে খোঁজখবর নেন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মফিজ উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক, চান্দিনা উপজেলা বিএনপি বলেন- “আমাদের দল থেকে বহিষ্কার করা হলেও আমরা বিএনপির আদর্শ থেকে কখনও সরে যাইনি। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে আমাদের নেতাকে কাছে ডেকে স্নেহ দেখিয়েছেন—এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork