1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ নামে নকল জুস ও যৌন উত্তেজক তৈরির কারখানায় যৌথ অভিযান : গ্রেফতার দুই - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৫২|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনায় ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ নামে নকল জুস ও যৌন উত্তেজক তৈরির কারখানায় যৌথ অভিযান : গ্রেফতার দুই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 688 Time View
1-3248x1440-4-0-{Sultanpur{?at}-0-12#
চান্দিনায় ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ যৌথ বাহিনীর অভিযান : গ্রেফতার দুই

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

ইহান এগ্রো ফুড নামে নকল জুস ও যৌন উত্তেজক তৈরির কারখানায় দুইজন আটক, ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লার চান্দিনায় বাচ্চাদের জন্য নকল কোমল পানীয় ও জুস তৈরির আড়ালে যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বাজারজাত করে চলছে “ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ” নামের অনুমোদনহীন এই ফ্যাক্টরী। ফ্যাক্টরীতে বিএসটিআই এর সীল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের জুস, কোমলপানীয় এবং যৌন উত্তেজক সিরাপের নামে মোড়ক হুবহু নকল করে পণ্য তৈরি ও অবাধে বাজারজাত করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগষ্ট ২০২৫ইং) বিকেলে পৌরসভার হারং ২ নং ওয়ার্ড সানারপাড় এলাকার জসীমুজ্জামান ভূইয়ার বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চান্দিনা ক্যাম্প কমান্ডার মেজর বরকতউল্লাহ আহমেদ মাহমুদুর রহমান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রায় ৫০০০ বোতল ভেজাল কোমল পানীয়, ৫০০০ বোতল ভেজাল লাচ্ছি, ৫০০০ বোতল ভেজাল ফ্রুটো, ৪০০০ বোতল যৌন উত্তেজক জিনসিং, ২০ ঘন চিনি, ২০ কেজি রাসায়নিক রং, ১০ কেজি মিশ্রি, ২০ কেজি সেকারিন, ৩০ কেজি লিকিইড জেলি, ৩০০০ বোতল ভেজাল ড্রিংকো এবং এসব ভেজাল পণ্য তৈরির মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই বুলডোজার দিয়ে ধ্বংস করেন।

এঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ও ৫০ হাজার টাকা জরিমানা করে চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকার কামাল হোসেন এর ছেলে মোঃ খাইরুল ইসলাম অপু (৩৩) ও মজিবুর রহমানের ছেলে মোঃ আল আমিন (৩০)।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চান্দিনা ক্যাম্প কমান্ডার মেজর বরকতউল্লাহ আহমেদ মাহমুদুর রহমান বলেন আমাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork