1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান, খাস জমি উদ্ধার - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:১৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান, খাস জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 674 Time View
চান্দিনা কংগাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান খাসজমি উদ্ধার

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের একটি চৌকস টিম, চান্দিনা থানার এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স, চান্দিনা আনসার ব্যাটেলিয়নের একটি বিশেষ টিম।

উচ্ছেদ অভিযানে প্রায় ২৭টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল এ জায়গাগুলো দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।

অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিলেন। আনসার বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে। ফলে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। দখলদার যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খাস জমি উদ্ধারের ফলে সাধারণ মানুষ সরকারি জায়গা ব্যবহার করতে পারবে এবং বাজার এলাকায় অবাধ চলাচল নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork