
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় হিন্দুদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার রাতে নেতৃবৃন্দ কচুয়ার বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে সার্বিক খোজখবর নেন ও সনাতনী সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানান।
জামায়াতে ইসলামীর চাঁদপুর -১ কচুয়া আসন হতে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, পৌরসভা আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম , উপজেলা সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইন, ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর, সেক্রেটারী আবু তাহের মাসুম, যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তার রক্ষায় কচুয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা ব্যাপী বিশেষ হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও গতবছর রোষ্টার ডিউটির মাধ্যমে স্বেচ্ছাসেবীরা মন্দিরের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে।