1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩২|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৬, ২০২৬,
  • 93 Time View
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি মামলার চার পলাতক আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৩, তারিখ ২০ জুন ২০২৬, জিআর নং-১৩৬/২৬ (বি-পাড়া), পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া চুরি মামলার চার পলাতক আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২০), মো. রুবেল (২২), উভয়ের পিতা আলমগীর হোসেন ও মাতা নাছিমা বেগম এবং মো. শাহাদাত হোসেন (২৩), পিতা বিল্লাল হোসেন, মাতা জুলেখা বেগম। তাদের সবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) গ্রামে।

এছাড়া একই মামলায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর ৫ মাস বয়সী এক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু সে একজন শিশু, তাই প্রচলিত আইন অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মামলাটি এড়িয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে শুক্রবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork