
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর কুমিল্লা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা এবং পরে কেক কেটে গণমাধ্যমটির আনুষ্ঠানিক যাত্রা উদযাপন করা হয়।
এশিয়া পোস্টের কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ-এর আয়োজনে এবং ইমতিয়াজ আহমেদ জিতু-র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, এশিয়া পোস্টের দাওয়াত তিনি অনেক আগে থেকেই পেয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, অনলাইন গণমাধ্যম হিসেবে এশিয়া পোস্ট সবসময় ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ থেকে নিজেদের দূরে রাখবে। বর্তমানে অনেকেই অনলাইন পোর্টাল খুলে যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে—এ প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমার কোনো ভুল হলে আপনারা তা লিখবেন এবং আমাকে ভুল ধরিয়ে দেবেন। গণমাধ্যমের সমালোচনাই আমাদের সংশোধনের সুযোগ তৈরি করে।”
ইউসুফ মোল্লা টিপু বলেন, সিটি কর্পোরেশনে দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কী কী কাজ করা হয়েছে, তা আগামী মাসে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে এবং সকল আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। এছাড়া আসন্ন কোরবানির ঈদে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য বর্জ্য অপসারণ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এশিয়া পোস্ট পাঠকদের মাঝে পরিচিতি লাভ করেছে। আধুনিক উপস্থাপনা, আকর্ষণীয় ফটোকার্ড এবং দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে গণমাধ্যমটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এশিয়া পোস্ট জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিবাদন পত্রিকার সম্পাদক ও সাবেক কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আগামীর সময় পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা টাউনহল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির, নারী নেত্রী শাহানা, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, বাসসের কুমিল্লা প্রতিনিধি হাসান কামরুল, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, ডেইলি স্টার কুমিল্লা প্রতিনিধি খালিদ হোসেন, কালবেলা কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম এবং কুমিল্লা কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, ডাক প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, কুমিল্লার আলোর বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ফয়সাল, সাংবাদিক রোকসানা নীলা, কামরুল, মনিরুজ্জামান, সমাজকণ্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন, আবদুল আওয়াল, মুফতি নাঈম আঃ বারী, এম এ হান্নান রোকন, সাদ্দাম হোসেন, মাসুম বিন ইদ্রিস, বিডি সমাচার টোয়েন্টিফোরের আবুবকর ছিদ্দিক সাইফিন, সাংবাদিক ইয়াসিন রোমেন, সাব্বির হোসেন, নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার, সফিউল্লা, সোহাগ, ওমর ফারুক, জয়নাল আবেদীনসহ সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন।