
ফেনী জেলা শাখার আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা পরিচালকের খন্ড কালিন সময়ের জন্য সোনাগাজী সফর করেন।
৬ই সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহাতাকারী সংস্থার ফেনী জেলা পরিচালক আবুল কাশেম খন্ডকালীন সফরে সোনাগাজী আসেন। সফরকালীন সময় তিনি সোনাগাজীর উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সংস্থার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত মতবিনিময়ে মানবাধিকার সংস্থার সোনাগাজী উপজেলার সকল সদস্যদের খোঁজ-খবর নেন এবং সংস্থার কার্য্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
অত্র উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের সাথে মানবাধিকার সংস্থার কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করেন। একপর্যায়ে সামাজিক ভাবে একটি বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন। আসলাম বেপারী বাড়ীর নুর নবী ছোট ছেলের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুপুরের খাওয়ার শেষ করেন।