1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেশজুড়ে ভুয়া ব্যবসার ফাঁদে কোটি টাকা প্রতারণা, চক্র ধরা পড়ল গাইবান্ধায় - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:০৬|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

দেশজুড়ে ভুয়া ব্যবসার ফাঁদে কোটি টাকা প্রতারণা, চক্র ধরা পড়ল গাইবান্ধায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 632 Time View
দেশজুড়ে ভুয়া ব্যবসার ফাঁদে কোটি টাকা প্রতারণা, চক্র ধরা পড়ল গাইবান্ধায়

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি 

‎দেশজুড়ে ভুয়া ব্যবসার নামে প্রতারণা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

‎চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতারক চক্রের মূল সদস্যদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকা ও অন্যান্য জেলায় পেঁয়াজ, রসুন ও আলুর ভুয়া ব্যবসার আড়ালে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।

‎প্রায় ছয় মাস আগে তারা গাইবান্ধায় এসে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রথমদিকে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। এরপর বড় চালান আনার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম কোটি টাকার বেশি অর্থ নিয়ে গত ২৮ এপ্রিল অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়।

‎ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা (নং–১৭/২৭০, তারিখ–১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন। মামলার পর বিষয়টি নিয়ে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে।

‎পরবর্তীতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এর নেতৃত্বে এবং র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন,

‎১.মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯),

‎২. মোছা: শাহানা পারভীন (৪৩),

‎৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০),

‎৪. শফিউর রহমান (২৬),

‎৬. রিনা আক্তার (২০) এবং

‎৬. নারগিস আক্তার (৩৪)।

‎তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

‎র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল।

‎চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি সাধারণ জনগণকে ভুয়া ব্যবসা, বিনিয়োগ বা অস্বাভাবিক লাভের প্রলোভনে না পড়তে এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে নিকটস্থ র‌্যাব অফিসে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork