
এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত ওই প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. ফয়সল উদ্দিন। উপজেলা কৃষিকর্মকর্তা বানিন রায়, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জুবায়ের হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, বিএনপি দেবীদ্বার পৌর কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (ভুলু) পাঠান,উপজেলা জামায়েতের আমির অধ্যাপক সহিদুল ইসলাম, এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত, সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, আক্তার হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু বিমল চন্দ্র, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা, বিপ্লব পাল প্রমুখ।
এসময় আলোচকরা বলেন, দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাসহ প্রতিটি মন্ডপে ৬জন ও অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ৮জন করে আনসার সদস্য ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তাছাড়া পুলিশের মোবাইল ও টহল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। প্রত্যেকটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবার উপজেলায় ১১১টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপিত হয়ে যাচ্ছে।
দেবীদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সভায় উপস্থিত অতিথিবৃন্দ।