1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  - cumillarswadinsangbad
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
হোমনায় শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেপ্তার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি  তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’ হোমনায় স্বর্ণের দোকানে পুলিশের অভিযান! ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার! কুমিল্লায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবীদ্বারে জাতীয় কণ‍্যা দিবস পালিত

দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 16 Time View
“ফ‍্যামিলি কার্ড প্রাপ্তিতে দলমত ধনী গরিব দেখার সুযোগ নেই” – ইউএনও অশোক বিক্রম চাকমা

এবিএম আতিকুর রহমান বাশার:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপি তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা দেবীদ্বার উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ ও সাংবাদিকবৃন্দ।

প্রথম পর্যায়ে উদ্ভোদনের পর সোমবার বিকেল থেকে দেবীদ্বার উপজেলার ২টি ইউনিয়ন (৪ নং সুবিল এবং ১০নংগুনাইঘর দক্ষিণ) এ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগন প্রতিটি খানার তথ্য সংগ্রহ শুরু করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, প্রত্যোকটি ফ্যামিলির নারী প্রধানরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এখানে দলমত ধনী গরিব দেখার সুযোগ নেই। তবে কারা সুযোগ সুবিধা পাবে তা মন্ত্রনালয় সিদ্ধান্ত নিবে। সরকারের এই প্রকল্প বাস্তবায়নে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং একইসাথে সঠিক তথ্যে দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork